রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

বিজিএমইএর নির্বাচন এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১২:৩২

শেয়ার

বিজিএমইএর নির্বাচন এপ্রিলে
ফাইল ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল- সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।

ঢাকার উত্তরায় বিজিএমইএ’র কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনোয়ার-উল-পারভেজ, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল নেতারাসহ বিজিএমইএর গঠিত সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে উপস্থিত সবাই পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিজিএমইএসহ বিভিন্ন ট্রেড বডি ভেঙে দেয় এবং সেখানে প্রশাসক বসায়।