রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এলপি গ্যাসের সাড়ে ৭ শতাংশ ভ্যাট অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১২:২৫

শেয়ার

এলপি গ্যাসের সাড়ে ৭ শতাংশ ভ্যাট অব্যাহতি
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি থেকে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

এ পরিস্থিতিতে এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিয়েছে।

এই আদেশ গত ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলেও জানিয়েছে এনবিআর।