রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ০৯:১০

আপডেট: ১৪ জানুয়ারি, ২০২৫ ১১:৫৪

শেয়ার

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে টিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে টিসিবি। এজন্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে।

গত রমজানের সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে। ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টি দেখা দেয়। এবার স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে বলে আশা করছেন ডিলার ও ভোক্তারা।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ন কবির বলেন, ‘এবারো রমজানে ডাল, তেল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা।’

ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘টিসিবি কোনো পণ্য আমদানি করলে সেটা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন হয়। ওই দেশের টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া পণ্য আনা হয় না।’

কোনো নিম্নমানের পণ্য বিদেশি কোনো দেশ ছাড়করণের অনুমতি দেয় না বলেও জানান হুমায়ন কবির।

২০ হাজার টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার টন চিনির পাশাপাশি রমজান মাসে ১০ হাজার টন ছোলা ও দেড় হাজার টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে, টিসিবি।