রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৩

শেয়ার

রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে: গভর্নর
ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

গত ৫ মাসে অতিরিক্ত রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি আরও বলেন, আগে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়ার পথে, এখন সেগুলো ঘুরে দাঁড়িয়েছে।

শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতের ধস নিয়ে অনেকে চিন্তিত ছিলেন, সেখান থেকে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়, এখন আর এগুলো পড়ে যাবে না। একটিকে বাদ দিয়ে বাংলাদেশ অর্থনীতিতে এগোতে পারবে না। রাষ্ট্রের অর্থনীতি পূর্ণগঠন করতে হলে এই ব্যাংকিং খাতকে পূর্ণগঠন করতে হবে।

আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্য আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়েছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। আগস্ট মাসের পর বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি। কাজেই রিজার্ভ কমবে না, বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। গত পাঁচ মাসে ৩ বিলিয়ন অতিরিক্ত রেমিট্যান্স এসেছে। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের প্রাচার কমে গেছে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, ইনডিপেনডেন্ট ডিরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।