রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

শেষ কার্যদিবসে দেড় ঘণ্টায় প্রধান সূচক বাড়ল ১৩ পয়েন্ট, লেনদেন ২২৪ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ১২:০৩

আপডেট: ৭ নভেম্বর, ২০২৪ ১২:০৫

শেয়ার

শেষ কার্যদিবসে দেড় ঘণ্টায় প্রধান সূচক বাড়ল ১৩ পয়েন্ট, লেনদেন ২২৪ কোটি
ছবি: সংগৃহীত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২২৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬০ দশমিক ৫৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৬ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৬ দশমিক ৬৬ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি।
এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ০১ পয়েন্টে ও ৯ হাজার ৬৫ দশমিক ৯৮ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৮ দশমিক ৮৪ পয়েন্টে ও ৯৬০ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৭১ দশমিক ৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার।
লেনদেন হওয়া ৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।