রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেটা দেখবো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৬:৩৮

শেয়ার

সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেটা দেখবো
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা বার বার বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।

আমেরিকায় উপদেষ্টার কী ঝামেলা হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন, আমি সেটা বলবো না।

টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমি পরে বলবো।