শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

প্রশাসনিক ক্যু হওয়ার সম্ভাবনা

ফজলে রাব্বী পলাশ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৩

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০১

শেয়ার

প্রশাসনিক ক্যু হওয়ার সম্ভাবনা

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসনে অস্থিরতা ও অচলাবস্থার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অনেকেই দায়ী করেন।

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এর মতো আলী ইমাম মজুমদারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ- তিনি আওয়ামী লীগের ছায়া প্রশাসক হিসেবে কাজ করছেন। তার সঙ্গে সংযোগ রক্ষা করছেন আহসান কিবরিয়া যিনি প্রধান উপদেষ্টার দপ্তরে মহাপরিচালক হিসেবে এখনো বহাল তবিয়তে আছেন।

উল্লেখ্য, আলী ইমাম মজুমদার টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র পরামর্শক (জাইকা)।

আলী ইমাম মজুমদার এর পিএস ছিলেন (২০০৭-’০৮) আহসান কিবরিয়া (১৮ বিসিএস ব্যাচ), যিনি গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমে পরিচালক পরে (বর্তমানে) মহাপরিচালক হিসেবে কর্মরত।

তিনি আওয়ামীলীগপন্থি সচিবদের (গ্রুপে ১১জন সচিব সক্রিয়) এজেন্ট হিসেবে আলী ইমাম মজুমদারদের সঙ্গে সংযোগ রক্ষা করছেন বলে অভিযোগ রয়েছে।

----------------

১) নাজমুল আহসান,পানিসম্পদ সচিব; ২) হেনা মোরশেদ জামান, সচিব, এলজিইডি (১০তম বিসিএস ব্যাচ)। ৩) মাহবুব হোসেন (মন্ত্রিপরিষদ বিভাগের বর্তমান সচিব) হলেন নাটের গুরু; তাকে বদলি করা হলেও অদৃশ্য কারণে তিনি এখনো বহাল। প্রায় ১০ জন আওয়ামী সচিবকে তিনি বহাল তবিয়তে রাখছেন। এদিকে শেখ হাসিনার কার্যালয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সচিব সালাহউদ্দিন আহমেদ কে শুধু ওএসডি করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ বছর কর্মরত ছিলেন।

---------------------

বর্তমানে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অভিযোগ রয়েছে। আহসান কিবরিয়ার বড়ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। মাহবুব হোসেন সকল ষড়যন্ত্র ও সিন্ডিকেটের অন্যতম প্রধান অনুঘটক, যে কারণে জনপ্রশাসনে ক্যু হওয়ার সম্ভবনা এখনো প্রবল।

সচিবালয়ে ও মাঠ প্রশাসনে চরম বিশৃঙ্খলা, পুলিশ ও প্রশাসন পূর্ণমাত্রায় কার্যকর না হওয়া, সেনাবাহিনীর প্রায় নিস্তেজ ভূমিকা এবং দেশব্যাপি যৌথ অভিযান পরিচালনার পরেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় জনমনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য ২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করবেন।

আর ঠিক ওই সময়ে সচিবালয়ে একটি প্রশাসনিক ক্যু করে ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বহালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সার্বিক পরিস্থিতির বিবেচনায়, দেশে একটি প্রশাসনিক ক্যু হওয়ার সম্ভবনা এখনো প্রবল বলে অনেকে আশঙ্কা করছেন।



banner close
banner close