সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম সৌদি আরবে দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভারতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১৬

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০৭

শেয়ার

ভারতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্পগুলোতে কোনো সংকট নেই এবং কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও জানান, ভারত বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি ভালো জায়গা। এ সময় তিনি ভারতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

অপরদিকে, ভারতীয় হাইকমিশনার বলেন, ঢাকা ও দিল্লি পূর্বের মতোই একসঙ্গে কাজ করছে এবং চলমান প্রকল্পে কোনো স্থগিতাদেশ নেই। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বড় প্রকল্পে আলোচনা চলেছে। কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও তারা দ্রুত ফিরে আসবে এবং কাজ শুরু করবে।



banner close
banner close