অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা জানান, আপনারা জানেন তো যে মূল্যস্ফীতি কেন বাড়ল। ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছেন। এগুলোর প্রভাব স্বাভাবিক করতে আমাদের একটু সময় লাগবে।
এ সময় উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি।’
এ বিষয়ে সরকার আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া পণ্যের সরবরাহ বাড়ানোসহ দাম সহনীয় রাখতে ভোজ্যতেল ও রাইস পণ্য আমদানির কথা জানান তিনি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। এ ছাড়া ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে তারা বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে।
আরও পড়ুন:








