সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

ইউসিবি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৪ ০৩:৪১

আপডেট: ২৮ আগস্ট, ২০২৪ ০৫:৪৯

শেয়ার

ইউসিবি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন
ইউসিবি ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার নতুন পর্ষদ গঠিত হয়েছে। একই সঙ্গে ব‌্যাংকটি‌তে স্বতন্ত্র প‌রিচালকও নিয়োগ দেয়া হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নবগঠিত পর্ষদের পরিচালক হলেন-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারহোল্ডার শরীফ জহীর, শেয়ারহোল্ডার মো. তানভীর খান। এই ২ জনকে যথাক্রমে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হতে পদত্যাগের শর্তে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান।



banner close
banner close