মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

ঊর্মির গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১৯:৪৬

আপডেট: ৭ অক্টোবর, ২০২৪ ২০:০১

শেয়ার

ঊর্মির গ্রেফতার দাবিতে বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে কটুক্তি করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, ঊর্মির বহিষ্কার করতে হবে, সাঈদ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হাসিনার দোসরা, হুশিয়ার সাবধান. ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, অভিযুক্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এমন মন্তব্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের জন্য চরম অবমাননাকর। এছাড়া তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করার পাশাপাশি রাষ্ট্রীয় আইনে যথাযথ শাস্তির দাবি জানান তারা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ‘উত্তরবঙ্গ বক্লেড ও লংমার্চ টু লালমনিরহাট’ কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানান বক্তারা।

উল্লেখ্য, আবু সাইদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর উক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। সেই স্ট্যাটাস ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গতকাল রোববার উর্মিকে ওএসডি করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।



banner close
banner close